সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত


বিরল (দিনাজপুর) প্রতিনিধি
‎বিরলে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে বিরল এপি ওয়ার্ল্ড ভাশন বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
‎বিরল এপি ইন্টেরিম এপি ম্যানেজার এন্টিনা দাস এর সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার মো. গোলাম সাকলায়েন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মো. আল এমরান, ইসলামিক মিশন এর সুপারভাইজার আনিছুর রহমান, দিনাজপুর এসিও সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, নর্দান বাংলাদেশ ক্লাস্টার এর এডভোকেসী এন্ড চাইল্ড প্রোটেকশন কোর্ডিনেটর মো. তানজিমুল ইসলাম, বিরল এপি এর প্রোগ্রাম অফিসার প্রদীপ রায়, জুনিয়র প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার রায়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS