বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে শয়ন কক্ষের বর্গার সাথে গলায় ফাঁস দেয়া এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সবাদ আলী (৭৮) যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। সবাদ আলী উপজেলার পশ্চিম মাধববাটি গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।
আজ রোববার সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে শাহিনুর ইসলাম জানান, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অবস্থায় যন্ত্রণা সহ্য করতে না পারায় আব্বা প্রায়শই মরে যাওয়ার কথা বলতেন। স্থানীয় ডাক্তার ও কবিরাজ দিয়ে চিকিৎসা করেও কোন উন্নতি হচ্ছিল না, তাই মানসিকভাবে ভেঙ্গে পড়েন। নিজের উপর নিজেই অভিমান করে আত্মহত্যা করেছেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার মামলা নং ৩২। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This