বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আল রাব্বি, অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মর্জিনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর বিরল জোনাল অফিসের ডিজিএম, উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি এড. আব্দুল বাকি, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা নাজমুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্ট এর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দুলাল চন্দ্র সরকার, ফতেহাট দূর্গা পূজা মন্দিরেরর নেতা বিরল রেল স্টেশন দূর্গা পূজা মন্দিরের সভাপতি আলেন চন্দ্র সরকার প্রমূখ।
সভায় পূজার আইন শৃঙ্খলা সংক্রান্ত সংক্রান্ত জরুরী প্রয়োজনে উপজেলা প্রশাসনের হটলাইন নম্বর ০১৭৩৩৩০১১৩২ সহ ফায়ার সার্ভিস, থানা পুলিশ এবং ৯৯৯ নম্বরে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This