বিরামপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রবীণ সমাবেশ


বিরামপুর প্রতিনিধি
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২ টায় এলাকার প্রবীণদের নিয়ে সমাবেশ করা হয়েছে। কারিতাস দিনাজপুর অঞ্চলের বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প এসডিডিবির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাএা শেষে উপজেলা প্রবীণ ও প্রতিবন্ধী কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে।
এতে বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফাজামান, কারিতাস দিনাজপুর অঞ্চলের মাঠ কর্মকর্তা সেফানিয়েল সরেন, উপজেলা প্রবীণ ও প্রতিবন্ধী কমিটির সাধারণ সম্পাদক নওশাদ আলী, ইউপি সদস্য তফির উদ্দিন, আজিজুল ইসলাম ও নগেন্দ্র নাথ পাহান এবং কারিতাসের ভলেন্টিয়ার অঞ্জলী হাঁসদা প্রমূখ। একই অনুষ্ঠানে কারিতাসের পক্ষ থেকে ১৩ জনকে প্রশিক্ষণ সহায়তা ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
