শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর (চরকাই) সরকারী খাদ্য গুদামে আমন মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে আজ বুধবার কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরিন।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এএইচএম তৌহিদুল্লাহ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারী ডক্টর মুহাদ্দিস এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মিলার মোস্তফা হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।
এগুদামে সরকারি মূল্যে এবার ১হাজার ১৯৮মে. টন ধান, ২হাজার ৫২৭.৯৮০মে. টন সিদ্ধ চাল এবং ২৬৭মে. টন আতপ চাল সংগ্রহ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS