বিরামপুরে পুলিশের জালে ৬ জুয়ারি


হিলি প্রতিনিধি
রাতের আঁধারে খেলছিলেন জুয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে।
গতকাল শুক্রবার রাতে বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়োগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার ওরফে ফিজুল এর ধানের চাতাল থেকে তাদের আটক করা হয়েছে। এসময় টাকার বিনিময়ে তাস খেলা অবস্থায় তাঁদের আটক করা হয়েছে। তাঁদের কাছে জয়া খেলার উপকরণ (তাস) ও নগদ ৩ হাজার ৩০ টাকা জব্দ করেন পুলিশ ।
আটককৃতরা হলেন টাটকপুর ফকির পাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে হামিদ মাহমুদ (৩২), গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম (২৮), মনছের আলীর ছেলে রাসেল শেখ (২৪), আব্দুস সাত্তারের ছেলে মাজারুল ইসলাম (৪২) এছাড়াও টাটকপুর ও খয়েরপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলের রায়হান কবির (২৫) ও আলিফ উদ্দিনের ছেলে আশিকুর ইসলাম(৩২)।
জুয়া খেলায় যুব সমাজ ধ্বংসসহ সমাজে নারী নির্যাতন ও চুরি ছিনতাই রোধে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩/৪ ধারা মোতাবেক তাঁদের আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ফুলবাড়ী উপজেলার উত্তর কৃষ্ণপুর এলাকার মৃত মোন্নাফ মন্ডলের ছেলে মাসুম আলী(৩৫), বিরামপুর উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে নাসিম আহমেদ(২৯), ফুলবাড়ী উপজেলার সুজাপুর মধ্যপাড়া গ্রামের জনাব আলীর ছেলে সাগর আলী (৩০), বিরামপুর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের আজহার আলীর ছেলে আক্কাস আলী(৩০) আটক করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জনসহ মোট ১০ জনকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
