
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সদ্য যোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন, বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ সহ অন্যান্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, টিকাদানকারী এবং টিকা নিতে আসা শিশু ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত টিকাদান ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম রুবেলা টিকা প্রদান করা হচ্ছে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৬ হাজার ৮ শ ৮০ জন শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় হাম রুবেলা প্রতিরোধক টিকা প্রদান করা হবে।