শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুরে ২৬ লাখ টাকার গাঁজাসহ আটক ২

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর-দিনাজপুর সড়কের চন্ডিপুরে র‌্যাব অভিযান চালিয়ে ১৩১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে বিরামপুর থানায় হস্তান্তর করেছে। থানায় মামলার পর আজ বুধবার পুলিশ দুই আসামীকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১’র একটি দল মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বিরামপুর-দিনাজপুর সড়কের চন্ডিপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় দিনাজপুর গামী একটি টাটা ট্রাক (ঢাকা মেট্রো: ট-১৫-৯৩৩৩) তল্লাশী করে ঐ ট্রাক থেকে ১৩১ কেজি গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক এবং ট্রাকটি জব্দ করে।
আটককৃতরা হলেন, নেত্রকোনা সদরের শ্রীপুর বালী গ্রামের মৃত. সালেক মিয়ার ছেলে জলিল মিয়া (২৫) ও ঝালকাঠির রাজাপুর থানার চল্লিশ কাউলিয়া গ্রামের লাল মিয়ার ছেলে খোকন শরীফ (৪০)। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ২৬ লাখ ২০ হাজার টাকা।
বিরামপুর থানার (ওসি) মমতাজুল হক বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This