বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুর সীমান্তের দেড় শতাধিক বয়স্ক নারীপুরুষকে কম্বল দিল আলোর ঠিকানা

বিরামপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের দেড় শতাধিক বয়স্ক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকেল পাঁচটায় উপজেলার কাটলা মেধাবিকাশ স্কুল মাঠে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ঠিকানা এসব কম্বল বিতরণ করে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
আয়োজক সংস্থা সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ঠিকানা গত ২০১৬ সাল থেকে বিরামপুর উপজেলা মাদক, চোরাচালান, কৃষি রাসায়নিক পণ্যের অপরিকল্পিত ব্যবহার ও বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ৮টি গ্রামের দেড় শতাধিক বয়স্ক নারীপুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতকালে এ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।
এ সময় অন্যদের মধ্যে আলোর ঠিকানার চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম, কাটলা মেধাবিকাশ স্কুলের পরিচালক মাহাবুর রহমান, সহকারী শিক্ষক আবদুল লতিফ, মিলন সরকার, মেহেরুন নাহার, তহুরা জেসমিন ও দৈনিক যায়যায়দিনের বিরামপুর প্রতিনিধি জালাল উদ্দীন রুমী প্রমুখ উপস্থিত ছিলেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This