বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা


দিনাজপুর প্রতিনিধি
“তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর গণপূর্ত বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব বসতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত ফুলবাড়ী উপ-বিভাগ) ইমরান রহমান, গণপূর্ত উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হুসাইন মো. সাফী মন্ডল, গণপূর্ত ই/এম উপ-বিভাগ এর উপ-বিভাগীয় প্রকৌশলী সোহরাব হোসেন চৌধুরী, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দিনাজপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার শারমিন আকতার।
প্রজেক্টরের মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরেন গণপূর্ত ই/এম বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাফিস চৌধুরী। এসময় দিনাজপুর গণপূর্ত বিভাগের স্টেনো কাম-কম্পিউটার অপারেটর মো. আনিছুর রহমানসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দিনাজপুর শহর একসময় বেশিরভাগ জায়গা জঙ্গল ছিলো, পর্যায়ক্রমে ভবন নির্মাণ হয়েছে। পরিকল্পিত নগরায়ন জরুরী। আমাদের সকলকে ইমারত বিধিমালা মেনে ভবন নির্মান করা উচিৎ। তাহলে ভবন ধ্বসের সংখ্যা কমে আসবে। তরুনরা বাংলাদেশের সম্পদ। সকলকে আইন মেনে চলতে হবে। বাংলা ইটের পরিবর্তে ব্লক ইটের ব্যবাহার করা উচিৎ। ভবন নির্মাণে পর্যাপ্ত আলো-বাতাস থাকার ব্যবস্থা রাখা উচিৎ।
