বীরগঞ্জে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মাছবোয়াল এলাকায় অবস্থিত ফয়জুল উলুম তাহফিজুল কুরআন নূরানী মাদরাসার উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম, মুফতি মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সদস্য মো. দুলাল হোসেন এবং ভোগনগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত যুগ্ম আহবায়ক একেএম জাকারিয়া জাকির।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহবান জানান।
