শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

 

 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২১ ফেব্রুয়ারী উদযাপনে সকল ধরনের নাশকতা রোধে ও শান্তিপূর্ণভাবে দিবসটি পালন করার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এই সভা আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বীরগঞ্জ, দীপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা,বীরগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারি, মুক্তিযোদ্ধা সহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This