বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে কাঁঠাল গাছে ঝুঁলছিল শ্রমিকের মরদেহ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ছেলের হাতে মার খেয়ে লজ্জায় বীরেন্দ্র নাথ রায় (৫৫) নামে এক শ্রমজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
বীরেন্দ্র নাথ রায় উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফেনা পুকুর ( দাগিপাড়া) গ্রামের মৃত পরেশ চন্দ্র রায়ের ছেলে। আজ রোববার বিকেল ৪টার দিকে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় বীরেন্দ্র নাথ রায়ের লাশ উদ্ধার করছে বীরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বীরেন্দ্রনাথ দীর্ঘদিন ধরে জুয়া খেলতো। রোববার তিনটার দিকে তার ছেলে শুভ রায়ের সাথে জুয়া খেলা নিয়ে গালমন্দের একপর্যায়ে বাবাকে মারধর করে। এই লজ্জায় ফেনাপুকুর এলাকার একটি কাঁঠাল গাছের সাথে রশির সাহায্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বীরেন্দ্র নাথ। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This