বীরগঞ্জে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মনজুরুল


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে পৌরসভার বৈদ্য সাহার দোকান হতে শান্তিবাগ মসজিদগামী ইউনিব্লক সড়কের কে’টি মঞ্জিল হতে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জের এসিল্যান্ড ও পৌর প্রশাসক (চলতি দায়িত্ব) দীপংকর বর্মন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানসহ বিএনপি ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান উপস্থিত ছিলেন।
এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে এই ড্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
পর্যায়ক্রমে বীরগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে মানুষ একটি সুন্দর ও পরিকল্পিত পরিবেশে সুন্দর নগরী হিসেবে বসবাস করতে পারে।
নির্মাণ কাজটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনসহ জনসাধারণের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করেন তিনি।
