বীরগঞ্জে নবাগত ইউএনও‘র যোগদান


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. তানভীর আহমেদ জেলা প্রশাসকের নিকট তিনি যোগদানপত্র দাখিল করেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় তিনি বীরগঞ্জে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকারের নিকট থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নবাগত ইউএনও মো. তানভীর আহমেদ ৩৫’তম বিসিএসের (প্রশাসনের) একজন কর্মকর্তা। চাকুরী জীবনে প্রথমে কক্সবাজারে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। তারপর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র দ্বায়িত্ব পালন করেন। এরপর কুড়িগ্রাম জেলার চর রাজীবপুরে ইউএনও কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় উপজেলার সকল জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সাংবাদিক সহ সকল শ্রেণী-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
