প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ১২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ
বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও স্টেকহোল্ডারদের সাথে যুবদের অন্তর্ভুক্তিকরণ সভা
![]()
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে সুইজারল্যান্ড সরকারের একটি প্রকল্প বীরগঞ্জ উপজেলা শাখার আস্থা প্রকল্পের আয়োজনে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভায় বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, সিনিয়র ফিল্ড অফিসার নাফিসা সাদাফ, বীরগঞ্জ উপজেলার সমাজ কর্মী মশিউর রহমান, বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক কমলাকান্ত হাসদা প্রমুখ। এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো তুলে ধরেন।
Copyright © 2026 Daily Deshmaa. All rights reserved.