বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজ রোববার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বীরগঞ্জ পৌরশহরের ডাক্তার খানা মাঠে নিজস্ব কার্যালয়ে অবাদ সুষ্ঠু নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ধনঞ্জয় রায় ১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহিন সরদার ৪০ ভোটে পরাজিত হয়েছে। সহ-সভাপতি পদে বট গাছ প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে বাবুল চন্দ্র দাস বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দীন ৬৪ ভোটে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে ১০৪ ভোট পেয়ে সাদ্দাম হোসেন বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু ইসলাম কলম প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে পরাজিত হন।
তবে অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক পদে সাধান কুমার ঘোষ, সাংগঠনিক পদে সোহেল পারভেজ, সহ-সাধারণ পদে সম্পাদক মো. মাহবুব এবং দপ্তর সম্পাদক পদে প্রদীপ রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর কার্যকরী সদস্য পদে ৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে সর্বমোট ১ শত ৪৫ জন শ্রমিক ভোটারের মধ্যে ১৪৩ জন ভোটার ভোট প্রদান করেছেন।
সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন জেলা শ্রম অধিদপ্তরের শ্রম কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন মো. তাহানুর ইসলাম (লাবু), মো. আরমানুর রহমান (সুমন), মো. দেলোয়ার হোসেন রিজন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This