
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে প্রশাসন আয়োজিত ১৪৩৩ বাংলা বর্ষবরণ জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনে সভাপতিত্বে এবং এসিল্যান্ড দিপংকর বর্মনের সম্পাদনায় পরিচালিত বর্নাঢ্য আয়োজনের মধ্যে বাঙ্গালী সংস্কৃতি'র মনোমুগ্ধকর বর্ষবরণ শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বটতলায় সংস্কৃতিক অনুষ্ঠান, পান্তাভাত সহ চলে ৩ দিন ব্যাপী নানা উৎসব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরমুক্তিযোদ্ধা করিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও ওসি (তদন্ত) শিহাব উদ্দীন। পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সম্পাদক নমিরুল ইসলাম সেনা চৌধুরী, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, কৃষকদল সভাপতি ফজলে আলম শাহীন, যুবদল আহবায়ক আসাদুল ইসলাম, যুবদল সম্পাদক আলহাজ্ব তানভীর আহমেদ চৌধুরী, শাহজাহান সিরাজ শিপনসহ অনেকে।
সংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙ্গালী শোভাযাত্রায় সরকারী বে-সরকারি সকল কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-ছাত্রছাত্রী, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের অসংখ্য নারীপুরুষ অপরূপ সাজে সজ্জিত হয়ে অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু সন্তোষ প্রকাশ করে আয়োজক ও সকল দর্শককে আন্তরিক অভিনন্দন জানান।