শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদণ্ড

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মাদক সেবি ও মাদক বিক্রেতাকে ধরতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন। তিন দিনে প্রায় ১২ মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের সামিউল আলমের মিল চাতালে অভিযান চালিয়ে আব্দুল মালেক (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশ। আটককৃত মালেক ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।
মাদক সেবনের অভিযোগে আব্দুল মালেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আসামীকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরণের মাদকের বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS