বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫ জনের কারাদণ্ড

বীরগঞ্জে (দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার হাড়িপাড়া এলাকায় থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সুজালপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মো. সাইফুল্লাহ আল কাফি (বাধন), সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের মৃত লাল হোসেনের ছেলে মো. বধু মিয়া, পৌরসভার ৫নং ওয়ার্ডের থানাপাড়া এলাকার মৃত সুরত আলীর ছেলে মো. রাব্বি ইসলাম, মাকড়াই গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. আশরাফুল আলম কে ৬ মাস করে এবং সুজালপুর গ্রামের মো. নূর ইসলামের ছেলে শাহিনুর ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।
পৌরসভা এলাকায় মাদক সেবনের অপরাধে ৫ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদকের ব্যাপারে কোনো আপোস হবে না। প্রত্যেক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS