
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন-এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসন দীপংকর বর্মন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যানগন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।