শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে মোবাইল গেমস আসক্ত কিশোরের আত্মহত্যা

 

 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে গেমস আসক্ত মামুন ইসলাম ( ১৮) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের সৈয়দপুর কল্যাণী গ্রামে শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, মামুন ইসলাম ফ্রী ফায়ার গেমস খেলায় আসক্ত ছিল। দোকানের বাঁকী পরিশোধ করার জন্য আগের দিনে তার মায়ের কাছে একশত চায়। তার মা টাকা না দিয়ে তাকে শাসন করলে অভিমান করে নিজ শয়ন ঘরে বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মামুনের ভাই নূরনবী ঘর থেকে মোটরসাইকেল বের করতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। পরে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে মৃতের পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This