শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে শিশুদের খেলার সামগ্রী দিলো হোপ ফর চিলড্রেন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বিলিভার্স ইষ্টান চার্চ কর্তৃক পরিচালিত হোপ ফর চিলড্রেন এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পড়াশোনা পাশাপাশি শারীরিক ও  মানসিক বিকাশ সাধনে এবং  দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে  বিনামূল্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী যেমন ক্রিকেট ব্যাট, স্টাম্প, বল,  দাবা, লুডু, ক্যারম, ব্যাট মিন্টন, হ্যান্ডবল, ভলিবল, দোলনা, ১ জোড়া ফুটবল উপহার দেওয়া হয়। 
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলিমুদ্দিন,দামাইক্ষেত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রানী, সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো আসাদুজ্জামান (বাবু),হোপ ফর চিলড্রেন বীরগঞ্জ উপজেলার প্রজেক্টের কো-অর্ডিনেটর হাবেল হেমরম সহ আরো অনেকেই।
খেলনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমল-মতি শিশুরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি একমাত্র খেলাধুলায় পারে অন্যায়, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে।এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে তাহলে শরীর ও মন ভালো থাকবে পাশাপাশি মানসিক বিকাশ সাধিত হবে। আর হোপ ফর চিড্রেন এর শিশুদের খেলার সামগ্রী উপহার দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই।
×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This