রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে ২ মাদক সেবিকে ৬ মাসের কারাদণ্ড

বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি
উপজেলায় দুই মাদক সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমোরপুর গ্রামের অশ্বিনী রায়ের ছেলে অজয় রায় (১৮) ও দক্ষিণ সুজালপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৫) কে ৬ পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড এবং নগদ অর্থদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ সময় বীরগঞ্জ থানার এসআই রায়হান নবী, এসআই নিহার রঞ্জন রায় ও এস আই দীনেশ চন্দ্র রায় সহ পুলিশের টিম ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS