
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিভিন্ন অনিয়ম ও কাঙ্খিত সেবা না দেওয়ার অভিযোগে ২০০৯ এর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২৪ ও ২৫ ধারা মোতাবেক ডক্টরস ক্লিনিককে ৩০ হাজার , সেফা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার এবং আমাদের ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার সকালে পৌরশহরের বিভিন্ন এলাকায়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. বোরহান উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. মো. আবু বক্কর সিদ্দিক, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফরিদ বিন ইসলাম সহ বীরগঞ্জ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।