শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে ৩ বছরের শিশু ধর্ষণচেষ্টার মামলায় ভ্যানচালক গ্রেপ্তার

‎বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‎দিনাজপুরের বীরগঞ্জে তিন বছরের শিশু কে ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৩৫) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মমিনুল ইসলাম বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
‎‎পুলিশ জানায়, রবিবার দুপুরে শিশুটি মমিনুল ইসলামের বাসায় যায়। এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। এই সুযোগে তিনি শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন পুলিশকে জানায়।
‎এ সময় পুলিশ অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে আটক এবং শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিন রাতে শিশুটির মা রশিদা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
‎বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলা নং ২৭।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This