বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জনআস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে -এমপি মনজুরুল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেছেন, বীরগঞ্জের স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে জনসাধারণের আস্থা ও সুবিধা নিশ্চিত করাই প্রধান লক্ষ্যে । স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং এ ক্ষেত্রে কোনও ধরনের অবহেলা বা প্রহসনের সুযোগ দেওয়া যাবে না।
তিনি বলেন, এক্সরে এবং ডেন্টালইউনিটসহ যেসব কক্ষ ও সরঞ্জাম দীর্ঘদিন ধরে অকেজো রয়েছে, সেগুলো দ্রুত সচল করতে হবে। বহির্বিভাগ ও অন্তঃবিভাগে সঠিক রোগ নির্ণয়, মানসম্মত চিকিৎসা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। রোগীদের জন্য মানসম্মত খাবার সরবরাহও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমি নিয়মিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করব। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কাজের মাধ্যমেই দিতে চাই।
আজ বুধবার দুপুরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি বহির্বিভাগ ও অন্তঃবিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসা ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ওষুধ সরবরাহ পরিস্থিতি, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, পরিচ্ছন্নতা ও শৃক্সখলা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS