বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে  এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজিদ তানভী শোভন, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান শাহনেয়াজ পারভেজ শাহান, মো. ওয়াক্কাস কাঞ্চন, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা মো. আবু কায়েস বিন আজিজ, সেতাবগঞ্জ আবাসিক প্রকৌশলী নেস্কো মো. রুহুল আমিন, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল জব্বার, পরমেশ্বরপুর বিজিপি ক্যাম্প কমান্ডার মো. সানোয়ার হোসেন, সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহাগ, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ ফায়ার সার্ভিক শেষ্টশন ইনচার্জ মো. শফিকুল ইসলাম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো. আব্দুস সাত্তার, সদস্য সচিব মো. শামসুল আলম, পাক্ষিক তুলাই পত্রিকার নির্বাহী সম্পাদক মো. সাজ্জাদুল আযমসহ আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, প্রিপেইড মিটার স্থাপনের সুবিধা-অসুবিধা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This