বোচাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই দিবসের শোভাযাত্রা শেষে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, বোচাগঞ্জ থানার সাব ইন্সপ্রেক্টর প্রদীপ চন্দ্র রায়, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসার, ইএসডিও প্রকল্প সমন্বয়কারী সিরাজুল সালেকীন, ব্র্যাকের উপজেলা ম্যানেজার এ.কে.এম আজাদ প্রমুখ। এসময় কমিউনিটি নেতৃত্বে বিশেষ অবদানের জন্য প্রতিমা রানী রায়কে ”সাহসিকা” সম্মাননা প্রদান করা হয়।
