শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

 

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে আসন্ন ২১শে ফেব্রুয়ারী মহান ভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। এসময় ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো. সাহান পারভেজ, ওয়াক্কাস কাঞ্চন, মো. হাবিবুর রহমান হাবু, উৎপল রায় বুলু, প্যানেল চেয়ারম্যান বিতু চৌধুরী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. শামসুল আলম, ছাত্র প্রতিনিধি ফয়সাল মোস্তাক, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য তাফসির হাসানসহ সকল সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This