বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় প্রায় ১৬.২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ইশানীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অশেষ কুমার রায় এর ডাঙ্গীপাড়া বালা পুকুরে ভেকু দিয়ে খননের সময় মাটির সাথে বিষ্ণু মূর্তিটি উপরে উঠে আশে।
স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় এস.আই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ইশানিয়ার ডাঙ্গীপাড়া বালা পুকুর থেকে উদ্ধারকৃত প্রায় ১৬.২ কেজি ওজনের বিষ্ণু মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি এক নজর দেখার জন্য স্থানীয় সনাতন ধর্মের মানুষ ভিড় করে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চিত করে বলেন, মূর্তিটি অতি দ্রুত দিনাজপুরের রাষ্ট্রীয় কোষাগারে প্রেরণ করবো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS