বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে কাব কার্নিভাল অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিন ব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাব কার্নিভাল উদ্বোধন করেন কাব কার্নিভালের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।

এসময় সহকারী কমিশনার (ভুমি) মো. সাইফুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু বক্কর ছিদ্দিক, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, কাব কমিশনার মো. সোহেল রানা, সহ কমিশনার এটিএম মিরাজ আলী হায়দার ও মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, সহ সভাপতি সুজন কুমার মহন্ত, গ্রুপ সভাপতি মো. জহুরুল হক, কাব লিডার মো. ওয়ালী উল্লাহ, এটিও অনুপম ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও উদ্বোধক বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান কাব কার্নিভালে অংশ গ্রহনকারী সকল সদস্যদের উন্নত জীবন কামনা করেন। এই কাব কার্নিভাল যেন তাদের জীবন গঠনে সহায়ক ভুমিকা পালন করে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This