
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশের বাজারে রমজান এলেই হুট করে বেড়ে যায় নিত্যপণের। রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ ক্রেতা সাধারণের হাতের লাগালের বাইড়ে চলে যায়। এবার রমজানে রোজাদার ব্যক্তিদের স্বস্তি দিতে ২শ’র বেশী প্রয়োজনী সামগ্রী মাত্র ১ টাকা লাভে বিক্রয় করা হচ্ছে। এতে একদিকে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন। অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতার সংখ্যা।
রমজান মাসে ব্যবসায়ীদের আচরণ এমন থাকে যেন ১১ মাসের লাভ ১ মাসের পূরণ করতে হবে। বোচাগঞ্জে বিভিন্ন বাজারে রোজার আগে প্রকার ভেদে লেবুর দাম ছিল ১২ টাকা হালি। কিন্তু রমজান শুরু হতেই প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ৪০/৬০টাকা। একই ভাবে ১৫ টাকার শসা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সুপরিচিত নাম সুমন স্যার। তার ব্যবসা প্রতিষ্ঠান এসএ ট্রেডার্সে পবিত্র রমজান মাস থেকে শুরু করেছেন মাত্র ১ টাকা লাভে যে কোন নিত্যপণ্য সামগ্রী বিক্রয়। যেমন সেমাই (খোলা), দেশী ছোলা, চিনি, সোয়াবিন তৈল, মুড়ি, ডিম ও ঘর গৃহস্থালির প্রয়োজনী চাল, ডাল, তেল, লবনসহ সকল সামগ্রী ১টাকা লাভেই বিক্রয় করা হচ্ছে।
এসএ ট্রেডাসের স্বত্তাধীকারী মো. নাজমুল ইসলাম (সুমন স্যার) বলেন, হালাল ব্যবসাই হচ্ছে উত্তম ব্যবসা। আমি ১১ মাস হালাল ব্যবসা করে যে আয় রোজগার করেছি তা দিয়ে ১ মাস অর্থাৎ রমজান মাস চলতে পারবো ইনশাল্লাহ। তাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে ২শত এর অধিক পণ্য সামগ্রী পহেলা রমজান হতে মাত্র ১ টাকা লাভে বিক্রয় করছি। জলিল আলী নামে এক ক্রেতা বলেন, ১টাকা লাভের দোকানে মালপত্র কিনে অনেক শান্তি পাচ্ছি, কোন দামদর করতে হয় না। অন্যান্য দোকানের চাইতে দাম অনেক কম। রিক্সা চালক আমজাদ হোসেন বলেন, এরকম দোকান বারোমাস চালাইলে ভালো হয়, তাইলে জনিসপত্র কিন্না ঠকুম না। বর্তমানে সেতাবগঞ্জ পৌর শহরে এসএ ট্রের্ডাস সুমন স্যারের দোকানটি ১ টাকা লাভের দোকান বলেই বেশী পরিচিতি লাভ করেছে।