বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে খামারীদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার গাভী খামারিদের আধুনিকায়নের লক্ষ্যে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০জন দুগ্ধ খামারির মাঝে ১০টি মিল্কিং মেশিন বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
আজ রোববার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে মিল্কিং মেশিন বিতরণ কালে উপজেলা পাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কায়েস বিন আজিজ বলেন, খামারগুলোকে আরো আধুনিকায়ন করার জন্য আজকে আমরা প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০টি খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করছি। এই মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো দেখে গ্রামের অন্যান্য খামারিরা যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সহজে বৈজ্ঞানিকভাবে হাইজেনিক ব্যবস্থাপনা করতে পারে। এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা মিল্কিং মেশিন বিতরণ করলাম। আশা করি খামারিরা এর যথাযথ ব্যবহার করবে।
এ সময় উপজেলা ভেটেনারি সার্জন ডা. নীহাররঞ্জন প্রামানিক, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান রিমনসহ সুফল ভোগী খামারি উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This