বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
”দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিবাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার মো. তহিদুল আলম, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচীব মো. শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত আদিবাসী সম্প্রদায়ের মানুষের
সামনে অগ্নিকান্ড ও ভূমিকম্পো থেকে কি ভাবে রক্ষা পাওয়া যাবে সে বিষয়ে মহড়া প্রদর্শন করেন সেতাবগঞ্জ সার্ভিস স্টেশনের চৌকস কর্মীবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS