বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে থ্যালাসেমিয়া ব্লাড কালেকশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন থ্যালাসেমিয়া ব্লাড কালেকশন বোচাগঞ্জ–এর উদ্যোগে আজ বুধবার বিকেলে সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ডিন ও সহযোগী অধ্যাপক মুনতাকিম চৌধুরী সায়েফ মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক, কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। উপজেলার ছয় ইউনিয়ন ও থানা কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গন সভায় অংশ নেন।
বক্তারা জানান, “যদি হই রক্তদাতা, জয় করব মানবতা—দুই বাহকের বিয়ে নয়, থ্যালাসেমিয়ার আছে ভয়।” ২০১৯ সালের ১১ নভেম্বর থেকে সংগঠনটি যাত্রা শুরু করে এবং গত ছয় বছরে স্বেচ্ছায় ১৭ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করে বিনামূল্যে রোগীদের মধ্যে বিতরণ করেছে। এছাড়া লক্ষাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
ইফতার মাহফিল শেষে আয়োজকরা মানুষের কল্যাণে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বিভিন্ন মসজিদ- মাদ্রাসা, এতিমখানা ও অসহায় শিক্ষার্থীদের নিয়মিত সহযোগিতা প্রদান করছেন। বক্তারা থ্যালাসেমিয়া রোগীদের জন্য নিয়মিত রক্তদানের গুরুত্ব তুলে ধরে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS