বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বোচাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন। এ সময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. শামসুল আলম সহ শিক্ষক প্রতিনিধি এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে অতিথিবৃন্দরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This