শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাধারণ সম্পাদক সুজন মহন্ত এর সঞ্চালনায় ও সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখে উপজেলা সমবায় কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কালব এর সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, কালব এর সাবেক পরিচালক মো. মাহবুবুর রহমান, বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর প্রতিষ্ঠাতা মো. আবদুল মোতালেব। এসময় সাবেক ও বতর্মান শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বার্ষিক সাধারণ সভার শুরুতেই সমিতির সভাপতি মো. সোহেল রানা সকল সদস্যদের উদ্দেশ্যে বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This