শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ব্যবসায়ীর টাকা ছিনতাই


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় সেতাবগঞ্জ পৌরসভার চৌ-রাস্তা মোড়ের এবি ট্রেডাসের্র গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীর ২ জন কর্মচারী মো . নুর আলম ও মো. নয়ন ইসলাম একটি পিক-আপ ভ্যান করে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডার বিক্রি করে নিজ কর্মস্থলে ফেরার পথে ছাতইল ইউনিয়নের মাহেরপুর বাজারগামী বগলাখাড়ি নামকস্থানে ৪টি মটর সাইকেল যোগে ৯জন অজ্ঞাত লোক তাদের পিক-আপ ভ্যান আটকে মারধর করে তাদের কাছে থাকা ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এবিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ বলেন, লিখিত অভিযোগ করে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This