সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে মাহে রমজানের আগমনে শিবিরের স্বাগত মিছিল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বোচাগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আজ বুধবার বিকেল ৫টায় মিছিলটি বের হয়।
মিছিলটি সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেতাবগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, সেতাবগঞ্জ পৌর আমির মাসুম বিল্লাহ এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS