সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান।
সভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলমসহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS