
বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন শুরুর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি চেয়ারম্যান বিশ্বনাথ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর সরকারি প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজগর আলী, হাজী মো. তোফাজ্জল হক সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক মো. হাররুন উর রশিদ, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম, বোচাগঞ্জ সিডিপির শিশু পরিষদের সভাপতি শাহানাজ আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিশুরা যেহেতু বয়সে ছোট, তাদের দাবি আদায়ের ক্ষমতা যেহেতু কম, তাদের সংগঠিত হওয়ার সুযোগ কম, অন্নবস্ত্র সবকিছু পরিমাণে তাদের কম লাগে বলে তাদের অধিকারগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। শিশুদের ভোটাধিকার না থাকায় তারা এমন মানুষদের ওপর নির্ভর করে, যারা তাদের অধিকারকে সম্মান করা, সংরক্ষণ করা ও পূরণ করতে অঙ্গীকারাবদ্ধ। এই মানুষগুলো তাদের মতো করে ভাবতে পারছে কিনা— সেটা নিশ্চিত করা গেলে শিশু অধিকার নিশ্চিত হবে।