শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে সড়ক নির্মানে ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

বোচাগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সড়ক নির্মানের ধীরগতি, অটো রাইস মিলের ছাই ও দূষিত পানির প্রতিবাদে উপজেলাবাসীর আয়োজনে বিশাল মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় বোচাগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাইনুল ইসলাম বুলু, হাফেজ রেদওয়ানুল কারিম রাবিদ, মো. এম ওয়ালী ফ্লাড, মো. ইসফাকুর রহমান, মো. রশিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম নজু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বোচাগঞ্জ দিনাজপুর সড়ক নির্মান কাজের ধীরগতির কারনে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে তাই দ্রুত সময়ে সড়ক নির্মানের কাজ শেষ করতে হবে। তারা আরো বলেন, উপজেলায় যত্রতত্র অটো রাইস মিল নির্মাণ করা হয়েছে, যার বিষাক্ত পানি ও ছাই বোচাগঞ্জবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। অটো মিলের বিষাক্ত পানি আশেপাশের খাল নালা ও ডোবায় ফেলার কারনে দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রতিটি অটো রাইস মিলে পানি শোধানার (ইটিপি) ও ছাই প্রতিরোধক (ছাইক্লোন) নির্মানের জোর দাবী জানান তারা।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This