শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ৩৫কেজি ওজনের একটি কষ্টি পাথর সদৃশ মূর্তি উদ্ধার

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জে শুক্রবার দিবাগত ভোর রাতে ৩৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার এর নির্দেশে এস.আই মহুবার রহমান ও এ.এস.আই মো. কাওছার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের বসবাসকারী মৃত- আনছার আলীর পুত্র মো. জাহাঙ্গীর আলম এর পুকুর হতে পরিত্যাক্ত অবস্থায় স্থানীয় জনগণের সহযোগিতায় মূর্তিটি উদ্ধার করার পর জব্দ তালিকা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. হাসান জাহিদ সরকার বলেন, ধারনা করা হচ্ছে এটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এখন পর্যন্ত মূর্তিটি পরীক্ষা করা হয়নি তবে বিশেজ্ঞ দিয়ে পরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS