বোচাগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন


বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধি, নতুন প্রজন্মকে উদ্ভাবনে উদ্বুদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বারোপ করা হয়।
এ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
