সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধি, নতুন প্রজন্মকে উদ্ভাবনে উদ্বুদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে সহায়ক হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image
Share This

COMMENTS