বোচাগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন


বোচাগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থী রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুল মুখী করণ, ভর্তিবৃদ্ধি ও শিক্ষার্থীদের পুষ্টির অভাব পূরণ করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় বিদ্যালয় হল রুমে বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. সোহেল রানা এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু বক্বর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম ঘোষ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তার ও বেসরকারি প্রতিষ্ঠান (ইএসডিও) এর এরিয়া ম্যানেজার মো. আবু বক্কর সিদ্দিক। আলোচনা শেষে সিডিউল অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে বন রুটি, সিদ্ধ ডিম এবং অভিভাবকদের উন্নত মানের নাস্তা আপ্যায়ন করানো হয়। বিদ্যালয় চলাকালীন সময়ে প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
