
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের নাবাবগঞ্জে পায়ের রগ কাটা, ঘাড়ের ডান পাশে ও ডান হাতের বাহুতে কাটাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত অবস্থায় ভুট্টা ক্ষেতের পাশ থেকে সিরাজুল আল সামস (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসা সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সিরাজুল আল সামস, ওই এলাকার মমিনুল ইসলামের ছেলে। সে আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সিরাজুল আল সামস (৭), ইফতারের পর থেকে নিখোঁজ থাকায় পরিবারের লোকজন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করার একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসার সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে বাঁ পায়ের রগ কাটা, ডান পায়ের উরুতে কাটা ,ঘাড়ে ডান পাশে ও ডান হাতের বাহুতে কাটাসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি এটি একটি হত্যাকান্ড।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এটি যেহুত পার্শ্ববর্তী থানার ঘটনা, তাই তাদেরকে খবর দেয়া হয়েছে। মরদেহ সুরতহাল শেষে নাবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। সেখানে আইনগত যাবতীয় ব্যবস্থা নেয়া হবে।