
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে ফুলবাড়ীতে দীর্ঘ তিন বছর ধরে ভেঙে পড়ে থাকা খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নে চলাচলের সেতুটি অবশেষে আংশিক সংস্কার করা হয়েছে। সেতুটি দিয়ে দুটি ইউনয়নের প্রায় ২৫-৩০ গ্রামের মানুষের চলাচল করে থাকে। দীর্ঘদিন ভেঙে পড়ে থাকার পর এলাকার মানুষের দুর্ভোগের কথা ভেবে বেইলী ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেন দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম।
তিনি জানান, ব্রিজটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়ে দুটি ইউনিয়নের প্রায় ২৫ থেকে ৩০ গ্রামের মানুষ। এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ সাপেক্ষে সংস্কারে কাজ শুরু করেছি। ব্রিজটি স্থায়ী সংস্কার করতে হলে ব্রিজের মুখে যে ক্যানেলটি রয়েছে সেটি আরো কমপক্ষে ১০০ মিটার বৃদ্ধি করে ব্রিজ পার করে দিতে হবে, নয়তো এই ভাঙ্গন রোধ করা সম্ভব না। এদিকে ব্রিজটি সংস্কার হওয়ায় স্থানীয়রা চেয়ারম্যানের প্রতি অত্যন্ত খুশি হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ভেঙে পড়ে থাকা ব্রিজটি সংস্কার না করায় চলাচলের চরম ভোগান্তি হতো, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় আমরা তাকে সাদুবাদ জানান। এছাড়া স্থায়ী ব্রীজ নির্মানে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল জানান, ব্রিজটি আপাতত চলাচলের উপযুক্ত করা হয়েছে। স্থায়ী সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।