ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীর জরিমানা


বিরল প্রতিনিধি
বিরলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে বিরল বাজারে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় এবং অতিরিক্ত দাম নেয়ায় তিনটি দোকনদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এদের মধ্যে বিরল বাজারের ফরিদ ডিম ঘরকে ৫ হাজার টাকা, বেলাল চাল ঘরকে ২ হাজার টাকা ও জুলফিকার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় মূল্য তালিকা প্রদর্শন ও অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার কথা জানিয়ে তিনি অন্যন্য দোকানদারদের সতর্ক করেন। অভিযানে বিরল উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমঙ্গল রায় উপস্থিত ছিলেন।
